বৃহন্নলা সহ দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল মালদা জেলা তৃণমূল - The News Lion

বৃহন্নলা সহ দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল মালদা জেলা তৃণমূল

 


দি নিউজ লায়ন;     বৃহন্নলা সহ দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল মালদা জেলা তৃণমূল। সোমবার দুপুরে মালদা শহরের স্টেশন রোডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসম নূর নিজের হাতে বৃহন্নলা ও অন্যান্য গরিব মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।


 উপস্থিত ছিলেন যুব তৃণমূল নেতা শফিকুল ইসলাম, শুভদীপ সান্যাল সহ প্রমুখ। তৃণমূল সাংসদ মৌসুম নূর বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লকডাউনের প্রথম থেকেই দুঃস্থ মানুষদের জন্য নানান ভাবে সহযোগিতা করে চলেছেন। বিনামূল্যে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে গরিব মানুষদের। তার অনুপ্রেরণায় মালদা জেলা তৃণমূলের পক্ষ থেকে এদিন খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.